বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। গতকাল ফোনটি দিব্যি ভালো ছিল কিন্তু আজ সকালে উঠে দেখি Mobile স্ক্রিনে রঙিন লাইন problem এসে গেছে কিন্তু হঠাৎ যদি ফোনের স্ক্রিনে লাল, সবুজ, সাদা বা কালো রঙের রেখা দেখা যায়, তাহলে ব্যবহারকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা শুরু হয়। অনেকেই ভাবেন এটি হয়তো বড় কোনও সমস্যা। কিন্তু চিন্তার কিছু নেই — এই ধরনের সমস্যার পিছনে থাকতে পারে সাধারণ কিছু সফটওয়্যার বা হার্ডওয়্যারজনিত কারণ।
কীভাবে আপনি Mobile স্ক্রিনে রঙিন লাইন সমস্যা শনাক্ত করবেন, ও তার সমাধানের চেষ্টা করবেন এবং টেকনিশিয়ানের সাহায্য নেওয়া জরুরি কিনা সেটাও আলোচনা করব।
📌 Mobile স্ক্রিনে রঙিন লাইন problem: চিন্নিত করণ
স্ক্রিনে দেখা যেতে পারে—
সবুজ বা লাল উলম্ব (vertical) লাইন
কালো বা সাদা অনুভূমিক (horizontal) লাইন
স্ক্রিনে ফ্লিকারিং বা নড়াচড়া করা লাইন
এক বা একাধিক নির্দিষ্ট কালারের স্থায়ী রেখা
এই ধরনের লাইন দেখা গেলে প্রথমেই চিন্তা করুন — সমস্যা সফটওয়্যারজনিত নাকি হার্ডওয়্যারজনিত।
🔍 সম্ভাব্য কারণসমূহ
🛠️ হার্ডওয়্যার সমস্যা: Mobile স্ক্রিনে রঙিন লাইন problem
- ডিসপ্লে কেবল সমস্যা:
স্ক্রিন এবং মাদারবোর্ডের মধ্যে সংযোগকারী ডিসপ্লে কেবল যদি ঢিলা হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে Mobile স্ক্রিনে রঙিন লাইন দেখা যেতে পারে। প্রয়োজনে আপনার ফোনের LCD Change করা হতে পারে।
2. স্ক্রিন ক্ষতি: ফোন পড়ে যাওয়া, মাথার বালিশের নিচে চেপে যাওয়ার আঘাত বা জলে ভিজে যাওয়ার ফলে LCD বা LED স্ক্রিন নষ্ট হয়ে যেতে পারে। তার কারণ এলসিডি লাইনে অজস্র সুখ্য লাইন থাকে, এর মধ্যে কোন একটি লাইন যদি ত্রুটি হয় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে।
- অন্যান্য হার্ডওয়্যার ত্রুটি:
মাদারবোর্ডের সমস্যা, CPU ত্রুটি বা ফোনের ভিতরের অন্য কোনও কম্পোনেন্টের সমস্যা থেকেও এমনটা হতে পারে।
Read MORE: মোবাইল চার্জ নিচ্ছে না? ১ মিনিটে জেনে নিন কী করবেন!
💻 সফটওয়্যার সমস্যা: Mobile স্ক্রিনে রঙিন লাইন problem হওয়ার অন্যতম কারণ
- বাগ বা গ্লিচ:
ফোনের অপারেটিং সিস্টেমে কোনও বাগ থাকলে ডিসপ্লেতে সমস্যা হতে পারে। বর্তমানে ফোনগুলিতে সফটওয়্যার আপডেট করার ফলে DISPLAY রঙিন লাইন PROBLEM গুলি খুব বেশি দেখা যাচ্ছে। তাই আমি সাজেস্ট করব সফটওয়্যার আপডেট করাবেন না, তাতে গিয়ে Display ও অন্যান্য সমস্যারও বাড়তে পারে।
- Third Party Apps:
কিছু অ্যাপ ভুলভাবে স্ক্রিন রেন্ডার করে, যার ফলে Mobile স্ক্রিনে রঙিন লাইন দেখা দিতে পারে।
- সফটওয়্যার আপডেট বন্ধ করুন:
বেশিরভাগ গ্রাহক মোবাইলে সফটওয়্যার আপডেট নিয়মিত করাতে থাকে, কিন্তু আপনি জানেন না এই সফটওয়্যার এর মাধ্যমে কিছু Bug আপনার ফোনে automatic pre- install হয়ে যায়, যার কারণে হয়তো প্রথম দিকেই আপনার ফোনে কোন সমস্যায় দেখা নাও দিতে পারে কিন্তু ফোনের যত বয়স হবে এই সমস্যাগুলি তত বেশি দেখা যাবে।
🛠️ করণীয়: Mobile স্ক্রিনে রঙিন লাইন সমাধান
নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই সমস্যার সমাধান করতে পারেন বা অন্তত বুঝতে পারবেন এটি কেমন সমস্যা।
✅ ধাপ ১: ফোনটি রিস্টার্ট করুন
প্রথমেই ফোনটি একবার বন্ধ করে আবার চালু করুন। অনেক সময় সাময়িক সফটওয়্যার গ্লিচের কারণে এমন হতে পারে। ফোনটি যদি বন্ধ না হয় তাহলে ফোনের ভলিউম আপ এবং মাইনাস বানান এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরুন দেখবেন আপনার ফোনটি automatic রিস্টার্ট হয়ে গেছে।
✅ ধাপ ২: সফটওয়্যার আপডেট Mobile রঙিন লাইন হওয়ার অন্যতম প্রধান কারণ হতে পারে
ফোনের Settings > System > Software Update এ যান এবং দেখুন কোনও আপডেট পাওয়া যাচ্ছে কিনা। থাকলে আপডেট করে নিন। Update – এ কিছু কন্ডিশন আপনাকে মেনে চলতে হবে, যদি system আপডেট দেয় তাহলে করাবেন না, ছোটখাটো আপডেট ( যেমন কম MB size ) আপনি অবশ্যই করাতে পারেন, তাতে গিয়ে কোন অসুবিধা হবে না।
✅ ধাপ ৩: বুট করুন (Safe Mode)
নিরাপদ মোড বা safe mode on করুন অনেক সময় third party app এর জন্য Mobile স্ক্রিনে রঙিন লাইন দেখা যেতে পারে।
কিভাবে করবেন:
পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখুন > “Power off” চেপে ধরে রাখুন > “Reboot to Safe Mode” on হবে।
যদি Safe Mode-এ স্ক্রিনে লাইন না থাকে, তাহলে নিশ্চিতভাবে কোনও না কোনো অ্যাপ সমস্যা করছে সেটা আপনাকে চিন্নিত করতে হবে।
✅ ধাপ ৪: screen পরীক্ষা করুন
স্ক্রিনে কোনও ফাটল, চিপ বা জলের দাগ আছে কিনা লক্ষ্য করুন।
কেস বা স্ক্রিন প্রটেক্টর খুলে লাইন অদৃশ্য হয় কিনা দেখুন।
অন্য অ্যাপ বা ভিডিও চালিয়ে দেখুন রেখাটি সব জায়গায় দেখা যায় কিনা।
✅ ধাপ ৫: ফ্যাক্টরি রিসেট (Mobile স্ক্রিনে রঙিন)
যদি সফটওয়্যার আপডেট বা Safe Mode-এ সমাধান না হয়, তবে ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করুন।
⚠️ সতর্কতা: এতে আপনার ফোনের সব ডেটা মুছে যাবে। তাই আগেই ব্যাকআপ নিয়ে নিন।
কিভাবে করবেন:
Settings > System > Reset > Factory Data Reset।
🧑🔧 কবে টেকনিশিয়ানের সাহায্য নেবেন? (100% Mobile স্ক্রিনে রঙিন লাইন problem solve)
নিচের অবস্থাগুলোর যেকোনও একটি হলে মোবাইল সার্ভিস সেন্টারে যাওয়া উচিত—
স্ক্রিনে রেখা স্থায়ীভাবে থেকে যাচ্ছে
ফোনে জ্বল ঢুকেছে
ফোন পড়ে গিয়ে স্ক্রিনে দাগ বা রেখা এসেছে
সফটওয়্যার সমাধানেও কিছু হচ্ছে না
Safe Mode বা Reset কাজ করছে না
✅ ওয়ারেন্টি আছে কি না যাচাই করুন
আপনার ফোনটি যদি এখনো ওয়ারেন্টির মধ্যে থাকে, তাহলে অবশ্যই ফোন প্রস্তুতকারকের অনুমোদিত সার্ভিস সেন্টার-এ যোগাযোগ করুন। অনেক সময় বিনামূল্যে স্ক্রিন পরিবর্তন বা সার্ভিস পাওয়া যায়।
📋 উপসংহার
মোবাইল ফোনের স্ক্রিনে লাল, সবুজ বা সাদা রেখা রঙিন লাইন দেখা দিলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি হয়তো ছোটখাটো একটি সফটওয়্যার সমস্যাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এলসিডিটি চেঞ্জ করতে হয়। ধাপে ধাপে কিছু সাধারণ চেক এবং সমাধান করলে আপনি নিজেই সমস্যার উৎস জানতে পারবেন। তবে যদি মনে হয় এটি হার্ডওয়্যার সমস্যা, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিন।
প্রয়োজনে আমার সাথে অর্থাৎ subrata service center -এর(Author) সাথে যোগাযোগ করতে পারেন।
আপনার ফোনের যত্ন নিন, অপ্রয়োজনীয় app ফোনে রাখার দরকার নেই এবং চেষ্টা করুন যতটা সম্ভব ফোনে backup রাখার — তাহলেই ফোন থাকবে ভালো আর চলবে দীর্ঘদিন!
আপনার মতামত জানাতে বা প্রশ্ন করতে কমেন্ট করুন। এই ধরণের আরও সহায়ক টেক আর্টিকেল পেতে subrata service center flow করুন।














